শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সারা দুনিয়ার অশান্তির মূলে নাস্তিকরা: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আজ বাংলাদেশসহ সারা দুনিয়েতে যে অশান্তি বিরাজ করছে, তার পিছনে কারা কাজ করছে, কারা নানা ভাবে মুসলিম জাতিকে বিশ্বব্যাপী উগ্র হিসেবে আখ্যা দিচ্ছে। তারা হচ্ছে নাস্তিকের দল। সারা দুনিয়ার অশান্তির মূলে এই নাস্তিকরা। তাদের কোনো ধর্ম নেই। তাদের একমাত্র শত্রু হচ্ছে আল্লাহ, রাসুল ও উম্মতি মোহাম্মদীরা।

শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন। পরে তিনি মাদরাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন।

তিনি বলেন, নাস্তিক্যবাদীরা আমাদের দেশসহ সারা বিশ্বে নানা ধর্মের বিশ্বাসীদের মধ্যে নানাভাবে বিরোধ সৃষ্টি করে আজ ধর্মে ধর্মে যুদ্ধে লাগিয়ে তারা খেলা করছে। তারা বুঝে না নমরুদ ফেরাউনরাও অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহপাকের ইশারায় সামান্য মশার কাছে তারা পরাস্ত হয়ে গেছে।

আল্লামা বাবুনগরী বলেন, নবী রাসুলের কথা শুনলে নাস্তিকদের গা জ্বালা দিয়ে উঠে। তাই এদেশের শান্তি প্রিয় মুসলমানের ধর্মী প্রতিষ্ঠান এবং এর খেদতমকারী ও আল্লাহওয়ালাদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্রে বেড়া জাল বুনছে। তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন।

তিনি বলেন, আজকে ভারতের মোদি সরকার বাবরি মসজিদ ধ্বংস ও মুসলমানদের নির্মূলে ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু মহান আল্লাহপাকের ইশারায় সেও শান্তিতে নাই। বাংলার মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ সমগ্র জাতি সহাবস্থানে বাস করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ-বিএনপিরাও কোনো না কোনোভাবে এক অভিন্ন। কিন্তু শাহরিয়ার কবিরসহ নাস্তিক্যবাদের বিশ্বাসীরা হচ্ছে সমস্ত জাতির জন্য বিপদজনক। তাই মুসলমান তথা আমাদের যুদ্ধ হচ্ছে নাস্তিক্যবাদের বিরুদ্ধে। এর বাহিরে সমস্ত বিশ্ববাসী আমি মনে করি নিরাপদ ও শান্তির বিশ্বাসী।

ঢাকা জামিয়াতুল ইব্রাহীম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলে আরও ওয়াজ করেন মাওলানা কারী আশরাফ আলী, মাওলানা অলি উল্যা, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতি আনোয়ার মোল্লা, মুফতি মাওলানা আনোয়ার হোসাইন আমিনী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ