শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

রমজানবিষয়ক অনুষ্ঠানে ওবামা দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে ‘টেল দেম, আই অ্যাম’ নামের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান শুরু করেন পাকিস্তান বংশোদ্ভূত আমেরিকান লেখক মিশা ইউসিফ। ওই বছর অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলে।

ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসরীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক রামি ইউসুফ, কমেডিয়ান আহমেদ রিয়ানবার্গ এবং অভিনেত্রী আলিয়া শওকতা।

আসছে এপ্রিলের ১২ তারিখ থেকে ২০২১ সালের রমজানের জন্য ‘টেল দেম, আই অ্যাম’ অনুষ্ঠানের রেকর্ডিং শুরু হতে যাচ্ছে। এবারের অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা অংশগ্রহণ করবেন।

ভোগ ম্যাগাজিন সূত্রে জানা গেছে, বারাক ওবামার মালিকানাধীন হায়ার গ্রাউন্ড প্রোডাকশনের অন্তর্ভুক্ত অডিও প্রতিষ্ঠান স্পোটাফাই অনুষ্ঠানটির সম্প্রচার শুরু করেছিল। আগত অতিথিরা পবিত্র রমজানের মাহাত্ম্য এবং নানা ধরনের অভিজ্ঞতা তুলে ধরেন।

মিশা ইউসিফ বলেন, অনুষ্ঠানটি সবার জন্য প্রযোজ্য। এটা অডিও সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, অতিথিদের সম্পর্কে বিস্তারিত না জেনে তাদের জীবনে ইসলাম সম্পর্কে গভীর উপলদ্ধি শ্রোতাদের জানানো। তিনি আরো বলেন, সাধারণত বিখ্যাত মুসলিম ব্যক্তিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ