শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা চালু হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একযোগে দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌনপ্রজনন স্বাস্থ্য শিক্ষা চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প’ সীমিত আকারে শুরু করা হয়েছিল। মাঝখানে পরিকল্পনা করা হয়েছিল। আমার কাছে উপস্থাপিত হয়েছিল দুটো বিভাগে হবে। কিন্তু আমি বলেছি— দুটি বিভাগ একটি বিভাগের বিষয় নয়। এটি সারা দেশের সকল শিশুদের জন্য প্রযোজ্য। কাজেই অন্য কোনো কর্মসূচি আমরা পর্যায়ক্রমে বাড়াতে পারি কিন্তু এই কর্মসূচি যেহেতু সফল বলে আমাদের কাছে মনে হয়েছে। এ পর্যন্ত যা মূল্যায়ন হয়েছে তাতে এ প্রকল্পটি কার্যকর। সে কারণে সারা দেশে আমরা একযোগে সারা দেশে শুরু করছি।

শিক্ষামন্ত্রী জানান, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের মধ্যেই কিশোর-কিশোরী কর্নার আছে। বিভিন্ন ধরনের বই আছে। প্রশিক্ষক শিক্ষক দিয়ে পরিচালনা করা হয়। আমরা দেখেছি, এতে সচেতনতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা নিজেদের ম্যানেজ করা অন্যদের সঙ্গে প্রজনন স্বাস্থ্য শিক্ষার বিষয়গুলো দক্ষতার সঙ্গে শেয়ার করে শিখে যাচ্ছে।

উল্লেখ্য, জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পটি ২০১৪ সাল থেকে শুরু হয়ে চলে ২০১৮ সাল পর্যন্ত। প্রকল্পের মেয়াদ সফলভাবে শেষ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কার্যক্রম চালায়। প্রকল্পের সফলতার ভিত্তিতে দেশব্যাপী সকল প্রতিষ্ঠানকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ