শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বিএনপির ৭ মার্চের কর্মসূচি ভণ্ডামি ছাড়া কিছুই নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ৭ মার্চের কর্মসূচি ভণ্ডামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্তী ওবায়দুল কাদের।

শনিবার (৬ মার্চ) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কথা বলেন তিনি। ৭ মার্চের কর্মসূচি সফল করতে বঙ্গবন্ধু এভিনিউতে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন করছে। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না।’ এ সময় রাজশাহীতে বিএনপির সমাবেশে একজন নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এখন তারা বুঝতে পেরেছে, জনগণ তাদের প্রত্যাখান করেছে।’

এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির সঙ্গে সঙ্গতি রেখে ২৬ মার্চের কর্মসূচি নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ