শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মুহা.ফরিদুল হক খান। তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সকলের মধ্যে সম্প্রীতি অটুট থাকবেই।

শনিবার (৬ মার্চ) বান্দরবান সদর উপজেলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি অটুট থাকার কারণে সারা দেশের প্রত্যেক ধর্মের জনসাধারণ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথ পালন করতে পারছে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে নানাধরণের পরামর্শ দেয়া হয় এবং সঠিক ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক জ্ঞান অর্জন ও চর্চার জন্য সকলের প্রতি আহ্বান জানান আয়োজকেরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ