মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র জানিয়েছে, এর রিখটার স্কেলের মাত্রা ছিল ৮ দশমিক ১।

শুক্রবার (৫ মার্চ) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা) ভূমিকম্প অনুভূত হয়। সুনামির আশঙ্কায় ইতোমধ্যে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে।

ভূমিকম্পের উপত্তিস্থল থেকে সুনামি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩শ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে। তাই ওই এলাকায় সবাইকে সতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।

নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন, তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভূমিকম্পের কারণে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে, তাদের দেশে আছড়ে পড়বে কিনা তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। এর রিখটার স্কেলের মাত্রা ছিলো ৮ দশমিক ১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ