মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘মুসলমানরা আমেরিকা দখল করছে’ শিরোনামে পোস্ট: মার্কিন কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের বিরুদ্ধে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট দিয়ে সাজা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক পুলিশ কর্মকর্তা। অরেঞ্জ কাউন্টির ডেপুটি শেরিফ মাইকেল জনসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে পুলিশ কর্মকর্তা জনসন নিজের ফেসবুকে মুসলমানদের লক্ষ্যবস্তু করে একটি বিদ্বেষমূলক পোস্ট দেন।

নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে এই পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয়। তদন্তের পর জনসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

জনসন তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, জেগে ওঠো আমেরিকা। ডেমোক্রেটিক পার্টি কেবল ভোটের চিন্তা করছে। মুসলমানরা আমেরিকা দখল করে নিচ্ছে। জনসন তাঁর পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

মুসলমান নাগরিক অধিকার সংরক্ষণ সংগঠন আমেরিকান ইসলামিক রিলেশনস পুলিশ কর্মকর্তা জনসনের এমন বিদ্বেষমূলক পোস্টের তীব্র প্রতিবাদ জানায়। সংগঠনটির পক্ষ থেকে আইনজীবী তাজ মারফি এ ব্যাপারে পুলিশ বিভাগে অভিযোগ করেন। ফলে, এ নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তে পুলিশ কর্মকর্তা জনসন স্বীকার করেন, তাঁর এমন পোস্ট মুসলমানদের আহত করেছে। তিনি ঢালাওভাবে কথা বলতে গিয়ে সব মুসলমানকে আহত করেছেন।

জনসনের মুসলমানবিরোধী ফেসবুক পোস্টের জন্য তাঁকে ১৫০ ঘণ্টার জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়। পাশাপাশি তিন মাসের জন্য তাঁকে নিয়ন্ত্রিত বিভাগীয় দায়িত্ব পালনের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে।

ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টি পুলিশ কর্তৃপক্ষ জনসনের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন আইনজীবী তাজ মারফি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ