মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতের মাদরাসায় গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব: জমিয়তের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের বেদ, গীতা, রামায়ণ ও মহাভারত পড়ানোর প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ ৪ মার্চ(বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদেরকে হিন্দু বানানোর গভীর চক্রান্ত করছে।

নেতৃদ্বয় আরো বলেন, ভারত হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতির দেশ। সে দেশে সংস্কৃতি রক্ষার নামে মুসলমানদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসায় হিন্দুগ্রন্থ পড়ানোর প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানদের উপরে অন্য ধর্মের গ্রন্থ চাপিয়ে দেওয়া এটা অন্যায়। নেতৃদ্বয় ভারতের সরকারকে মানবতার কল্যাণে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ