মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নির্মাণ শেষের আগেই মডেল মসজিদে ফাটল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। ঝালকাঠির রাজাপুরে নির্মিতব্য মডেল মসজিদে ফাটল দেখা দিয়েছে।

গতকাল বুধবার বিকেলে মডেল মসজিদটির দেয়ালে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন  তারা।

জানা গেছে, ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদটি নির্মাণের দায়িত্ব নিয়েছে খান বিল্ডার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের শেষের দিকে কাজ শুরু হয়, মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ শেষ হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে মসজিদের দেয়ালে ফাটল দেখা দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, মসজিদের পেছনের অংশে ঠিকভাবে পাইলিং করা হয়নি। তাতে করে দেয়াল দেবে যাওয়ায় ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে।

১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা মসজিদে এভাবে ফাটল দেখা দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। এ ব্যাপারে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

মসজিদটির সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন জানান, আমি সপ্তাহখানের আগে এখানে যোগদান করেছি। তাই এ ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ