মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সিরাজগঞ্জে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের সলঙ্গায় আজিজ তেল পাম্পের নামাজ ঘরে সিজদারত অবস্থায় আবু সামা (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) মাগরিবের নামাজের সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আবু সামা শাহজাদপুর উপজেলার চাঁদ ডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় তিনি মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ফেরার পথে আজিজ পাম্পে নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাজে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ