সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে ইসালে সওয়াব মাহফিল ৫মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল আগামী ৫ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

শুক্রবার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হবে।

এতে সভাপত্বি করবেন- জৈনপুরীর পীর মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী ওয়া সিদ্দীকী, সহ-সভাপতি হিসেবে থাকবেন- ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহা. নূরুল্লাহ, পরিচালনা করবেন- মাওলানা ছফিউল্লাহ হাশেমী।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মুহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন- নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, ধামতী দরবারের পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমদ, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী প্রমূখ।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ