মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদে বসে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের লাহোরে মসজিদে বসে কোরআন তেলাওয়াত শুনেছেন যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।

গতকাল বুধবার পাকিস্তানের সফরের তৃতীয় দিনে লাহরের বাদশাহী মসজিদে বসে মনযোগী ছাত্রের মতো কোরআন তেলাওয়াত শোনেন ব্রিটিশ রাজ পরিবারের দুই সদস্য। ইতিমধ্যে সেই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন লাহোরের বাদশাহী মসজিদে যান। সেখানকার ইমাম তাদের স্বাগত জানান।

তারপর তাদেরকে মসজিদের ভেতরে নিয়ে যান ইমাম। ভেতরে প্রবেশের সময় মুসলমান নারীদের মতো মাথায় ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নেন কেট। এরপর মেঝেতে বসে ইমামের কোরআন তেলাওয়াত শোনেন এই ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ