মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতের মাদরাসা সিলেবাসে যুক্ত হচ্ছে বেদ গীতা রামায়ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মাদরাসার পাঠ্যক্রমে প্রাচীন ভারতের জ্ঞান-ঐতিহ্য-সংস্কৃতি চর্চা হিসেবে বেদ, গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জাতীয় ওপেন স্কুলিং সংস্থার নতুন এই প্রস্তাবে এবার থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। প্রাথমিকভাবে ১০০ মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে।

উল্লেখ্য, ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হলো এই ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং।

নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ এবং মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর রমেশ পোখরিয়াল দাবি করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের নতুন এই প্রস্তাব মাদরাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ