মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুমিল্লার কাসেমুল উলুমের খতমে বুখারি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমে বুখারি শরিফের সমাপনী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৪মার্চ) বিকাল ৪টা থেকে জামিয়ার মসজিদে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক।

এতে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বুখারি শরীফের সর্বশেষ দরস প্রদান করবেন ফেনীস্থ উলামাবাজার মাদরাসার শাইখুল হাদিস ও অত্র জামেয়ার মজলিসে শুরার সভাপতি আল্লামা নূরুল ইসলাম আদীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি, বটগ্রাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নুরুল হক। এতে হিফজ ও দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। বুখারি শরিফের শেষ দরস প্রদান শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুছ।

তিনি জানান, খতমে বুখারি ও দোয়া মাহফিল উপলক্ষে মাদরাসা কতৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অত্র জামিয়ার পূর্ববর্তী সকল ফারেগীন ও ফুজালাদের নিয়ে একটি দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের প্রস্তুতি চলছে। সুতরাং জামিয়ার সকল সাবেক ছাত্রদেরকে মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোরালো আহ্বান করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ