মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এবার মাতৃগর্ভেই শিশু করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেটে প্রচুর ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সম্ভাব্য কোভিড-১৯ আক্রান্ত এক গর্ভবতী নারী। সুইডেনের স্কেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পর সেখানকার চিকিতসকরা গর্ভে থাকা শিশুটির শারিরীক কার্যক্রমে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। পরীক্ষার পর তারা জানান, শিশুটির হার্টরেট একদমই কমে গেছে। তারা ধারণা করেন, মাতৃগর্ভে শিশুটি পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছেনা বলেই এমন হচ্ছে। এরপরই জরুরিভিত্তিতে অপারেশন করে ডেলিভারি করেন চিকিতসকরা। জন্মের পরই তার রক্ত পরীক্ষা করে জানা যায়, শিশু ও মা উভয়েই করোনায় আক্রান্ত হয়েছে।

তাদের শরীরে পাওয়া ভাইরাসের জিনোম সিকুয়েন্স বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, মাতৃগর্ভে থাকা অবস্থায়ই শিশুটি করোনায় আক্রান্ত হয়েছিল। গবেষকরা পরীক্ষা করে দেখেন, মায়ের থেকেই শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে। কিন্তু জন্মের পরপরই শিশুটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছিল। এতেই নিশ্চিত হওয়া যায় শিশুটি জন্মের আগেই করোনা আক্রান্ত ছিল। গবেষকরা বলছেন, এটিই বিশ্বে প্রথম এমন ঘটনা।

এর আগে মাতৃগর্ভে বসে করোনা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স এলার্টে এ খবরটি প্রকাশিত হয়েছে৷ সেখানে আরো বলা হয়েছে, শিশুর দেহে থাকা ভাইরাসটির মিউটেশন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। জন্মের ৫ দিনের মাথায়ই এই মিউটেশন শুরু হয়। মায়ের গর্ভে থাকার তুলনায় আলাদা পরিবেশে আসায় এই মিউটেশন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চারদিনের মাথায়ই ওই শিশুর মা সুস্থ হয়ে যান। তবে শিশুটিকে এখনো পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্সকরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ