সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই শিক্ষর্থীর মৃত্যু

রায়পুরে আগুনে পুড়েছে ২৫ দোকান, ক্ষতি ১৯ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগুনে ২৫ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকূলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রায়পুর ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, সোমবার রাত ৩টার দিকে আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

আগুনে যারা ক্ষতিগ্রস্ত হলেন- আবদুল বারেক, আবদুল গনি, সুজন সরকার, ইউসুফ মাঝি, বাচ্চু গাজী, শাহজাহান, মো. সুমন, দুলাল মালতিয়া, মো. সুজন, আইয়ুব আলী আকন্দ, আবদুল কাদের, শাহ আলম মাঝি, আবু তাহের, মো. মোস্তফা, নুর মোহাম্মদ, মো. শাহজালাল, রাসেল কারি, মো. সোহাগ, মুজাম্মেল, আবুল খায়ের, সবুজ বেপারি, আবদুল কাদের, মোস্তফা বেপারি ও খোরশেদ মুন্সি।

এদিকে এ ঘটনায় সহ্য করতে না পেরে সুদে ঋণগ্রস্ত মো. সবুজ নামে এক ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু গাজী ও নুর মোহাম্মদ বেপারি বলেন, আমাদের ২৫ দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে তা হলে তাদের পথে বসতে হবে।

রাযপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, খবর পেয়ে ভোর ৪টার দিকে ইউপি চেয়ারম্যান ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়া হয়েছে। তাদের যতটুকু সম্ভব সহযোগিতা চেষ্টা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ