মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অসুস্থ যাত্রীকে বাঁচাতে পাকিস্তানে নামল ভারতের বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের লখনৌ যাওয়ার পথে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট।

আজ মঙ্গলবার (২ মার্চ) মাঝ আকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসাসেবা দিতে বিমানটি দ্রুত অবতরণ করে। পরে অবশ্য ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীর নাম হাবিবুর রহমান (৬৭)। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ যাওয়ার জন্য ইন্ডিগোর ৬ই ১৪১২ বিমানে উঠেছিলেন। ভোর ৪টার দিকে বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে যান।

পরে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানবন্দরের মেডিকেল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যাত্রীর মৃতদেহ নিয়ে করাচি থেকে ভারতের উদ্দেশে আবারও রওয়ানা দেয় ইন্ডিগোর ওই ফ্লাইটটি।

এদিকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইন্ডিগো উপরোল্লেখিত ঘটনার বর্ণনা দিয়ে মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে।

সংস্থাটি জানায়, মেডিকেল ইমার্জেন্সির কারণে তাদের ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও দুর্ভাগ্যজনক ভাবে ওই যাত্রী মারা যান। মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইন্ডিগো।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ