মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

২০ বছরে হাজারবার কুরআন খতমকারী ৮৫ বছর বয়সী বৃদ্ধের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ বছরে এক হাজারবার পবিত্র কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ওই বৃদ্ধের নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গতকাল তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।

মতিন বলেন, আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।

মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি। ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে। সূত্র: তুর্কি এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ