মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মূল আমলের প্রতি গুরুত্ব দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মোঃ আব্দুল মান্নান ।।

আমল সাধারণত: দুই প্রকার। ১. আনুসাঙ্গিক আমল ও ২. মূল আমল। মূলত: মূল আমলটা সঠিক ও সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যেই আনুসাঙ্গিক আমলগুলো করা হয়। মূল আমল বাদ দিয়ে আনুসাঙ্গিক আমলের কোন মূল্য নেই। যেমন- আল্লাহ তায়ালা বলেন, আকিমুস সালাহ। নামাজ কায়েম কর।

নামাজ কায়েমের জন্যে প্রয়োজন জায়গা বা মসজিদ। মসজিদ বানানোর জন্যে দরকার ইট, সিমেন্ট, বালু, রাজমিস্ত্রী ও হেলপার। মসজিদ বানানোর পর লাগে চট, লাইট, জায়-নামাজ। অবশ্য আনুসাঙ্গিক আমল কিছু কম হলেও সমস্যা নেই। নামাজ আদায় হয়ে যাবে। তারপরও আনুসাঙ্গিক সবই করা হলো। ইমাম-মুয়াজ্জিনও রাখা হলো কিন্তু মূল আমল নামাজ কায়েম করা হলো না। তাহলে ওই মসজিদ নির্মাণের জন্যে আনুসাঙ্গিক যা কিছু করা হলো সবই বৃথা।

আল্লাহ তায়ালা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া’বুদূন। অর্থাৎ আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। এখন জিন ও মানুষরা ব্যবসা-বাণিজ্য করলো, শিক্ষকতা, সাংবাদিকতা, রাজনীতি ও ক্ষেতে খামারের কাজসহ আনুসাঙ্গিক সবই করলো। শুধু মূল আমলটা অর্থাৎ ইবাদতটুকু করলো না।

তাহলে বলুন, আল্লাহ তায়ালার নিকট এর মূল্য কতটুকু হবে? অতএব, মূল আমল ঠিক রেখে আনুসাঙ্গিক আমল যতটুকু করা যায় করবো। কিন্তু মূল আমল বাদ দিয়ে আনুসাঙ্গিক আমল করা যাবে না। ওটা মূল্যহীন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তাওফীক দান করুন।

লেখক: ইমাম ও খতীব, দিউ বায়তুস সালাম জামে মসজিদ, ফুলপুর ও প্রিন্সিপাল, দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ