মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

টানা ৪০দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে পুরস্কার পেলো শিশু-কিশোররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জামিয়া তা'লীমুল কুরআন মাদরাসায় লাগাতার ৪০ দিন তাকবীরে উলার সাথে সালাত আদায়কারী শিশু-কিশোর ছাত্র, সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়।

রোববার শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রহ. প্রতিষ্ঠিত জামিয়া তা'লীমুল কুরআন মাদরাসায় বেলা ১২টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে) কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হাফেজ মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী।

জামিয়ার শিক্ষাসচিব মাওলানা ফয়জুল্লাহ মায়মুনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সিলেট সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মুহা. আজম খান, লতিফা শফী চৌধুরী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আমীরুল আলম খান, পর্তুগাল প্রবাসী পর্তু জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ক্বারী ইদ্রিস খান, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাওলানা হাফেজ মুহাম্মদ আলী, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা আবুল হুসাইন শরীফ, মাওলানা হাফেজ খাব্বাব আহমদ, মাওলানা মুশাররফ হুসাইন, মাওলানা ছালেহ আহমদ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নছিহত, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ