শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৫ শতাধিক বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫ শতাধিক বসতঘর। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাইমাইল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বাইমাইল এলাকায় হুমায়ুন মিয়ার কলোনীর একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের সফিকুল নামে আরেকটি কলোনিসহ অন্তত আশপাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্ট্যান্ডার্ড নীটওয়ার কারখানা থেকে পানি এনে নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে পুড়ে যায় ৫ শতাধিক বসতঘর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ