মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অবশেষে টিকা নিলেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে দিল্লির এআইআআইএমএস হাসপাতালে কোভিড-১৯ ভাইরাসের টিকা নেন তিনি। এদিন ভারতজুড়ে করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচীর প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন মোদি।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী দেশটির বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) উদ্ভাবিত করোনার ভ্যাক্সিন ‘কোভ্যাক্সিন’ গ্রহণ করেছেন। দ্বিতীয় টিকাদান কর্মসূচীতে ৪৫ বছরের ওপরে যারা অসুস্থ এবং ষাটোর্ধ্ব বয়সী সবাইকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টিকা নেওয়ার ছবি নিজের টুইটরে শেয়ার করে মোদি লেখেন, ‘আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কভিড-১৯ মোকাবেলায় নিরলস পরিশ্রম করে গেছেন এবং যত দ্রুত সফলতা পেয়েছেন তা উল্লেখ করার মতো। আসুুন আমরা সবাই টিকা নিই, ভারতকে করোনা মুক্ত করি।’

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, টিকা নেওয়ার জন্য এআইআইএমএস হাসপাতালে যাওয়ার জন্য বিশেষ কোনো যাত্রাপথ ব্যবহার করেননি নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যাত্রাবিধি উপেক্ষা করেন তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে ভারতে প্রথম পর্বের টিকাদান কর্মসূচী শুরু হয়। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ