মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পৌরসভা নির্বাচনে সংঘর্ষে জামায়াত নেতা আটক, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ২৯টি পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নীলফামারীর সৈয়দপুরের ঘটনা এটি। ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন। খবর পেয়ে বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ।

নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এদিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটগ্রহণ চলছে। পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় পৌনে ১৪ লাখ ভোটার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ