সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’  

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৮৮৬ জন। এসমেয় করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (২৮ ফেব্রুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চমেক ল্যাবে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষা করে নমুনাটি পজেটিভ আসে। আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ