মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাওলানা জসিমের উপর হামলা: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করেছে অরাজনৈতিক এ দলটি। এতে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী মনির হোসেন কাসেমী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, লালবাগের মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি প্রমূখ।

পেজের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশর সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার মজলিশে শুরার সদস্য মাওলানা জসিম উদ্দিন সাহেবের উপর সন্ত্রাসী হামলায় গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের তালবাহানা করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।’

জানা গেছে, সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ