মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধ্বংসলীলা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানালো জাতিসংঘ ও ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডান উপত্যকায় বেদুইন বসতি ভেঙে ফেলা বন্ধের ব্যাপারে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান সদস্যরা ইসলায়েলকে আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেয়া বিবৃতিতে হামসা আল-বাকায়ায় বসবাসকারী সম্প্রদায়ের ব্যাপারে মানবিক হওয়ার ব্যাপারেও আহ্বান জানানো হয়েছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের মাসিক অধিবেশন শেষে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, জর্ডান উপত্যকার হামসা আল-বাকাইয়াতে ইউরোপীয় ইউনিয়ন এবং দাতাদের অর্থায়নে গঠিত কাঠামো ইসরায়েলের হাতে সাম্প্রতিক ক্ষতিসাধন এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্বেগের বিষয় হলো বেদুইনদের ৭০ জন মানুষকে নিয়ে; আর তাদের মধ্যে ৪১ জন শিশুকে নিয়েও। ইসরায়েলকে ধ্বংস এবং বাজেয়াপ্তকরণ বন্ধ করার জন্য আমারা পুনরায় আহ্বান করছি। হামসা আল-বাকাইয়ার সম্প্রদায়ে সম্পূর্ণ, টেকসই এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিয়ে প্রবেশের অনুমতি দেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ