শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দুই যুগ পর চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই যুগ পর চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, এ নৌরুট চালু হওয়ার ফলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা দ্রুত সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। প্রয়োজনে এ রুটে ফেরি আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চোধুরী ছাড়াও স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে আগে থেকেই প্রস্তত করে রাখা ‘বেগম রোকেয়া’ নামের ফেরি নিয়ে যমুনা নদী পাড়ি দেন তারা।

আরিচা-কাজিরহাট নৌরুট চালু হওয়ায় আনন্দিত যমুনা পারের মানুষ ও এ নৌরুটের যাত্রীরা

আরিচা ৩নং ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করছেন সাগর। তিনি বলেন, পাবনা-কুষ্টিয়া-ঈশ্বরদী থেকে যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় আসতে তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে। আজ তার অবসান হলো। তাছাড়া তেল খরচও কমে আসবে। এটি আমাদের একটি বড় সুখের সংবাদ।

আরিচা-কাজিরহাট নৌরুট চালুর জন্য গত তিন মাস আগে থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে ড্রেজিংসহ মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্থাপন করাসহ সকল কাজ সম্পূন্ন করে বিআইডব্লিউটিএ। শনিবার ফেরি বেগম রোকেয়া, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কেতকী দিয়ে যাত্রা শুরু হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ