মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ৩ দিনব্যাপী চরমোনাইর ঐতিহাসিক মাহফিলের মোনাজাত শেষে ফেরার পথে ট্রলার দিয়ে পারাপার করছিলেন আগত মুসল্লিরা। এসময় একটি ট্রলারে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ বোঝাই হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চরমোনাইতে এ বছর আগের তুলনায় মানুষ অনেক বেশি হয়েছে। ফলে সবদিকেই মানুষের চাপ ছিলো। আর এ চাপের কারণেই অনেক মানুষ ডুবে যাওয়া ট্রলারে উঠে পড়েন। এপরই ঘটে এ ট্রলার ডুবির ঘটনা। তবে কেউ আহত বা নিহত হয়নি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়েছিলো চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিলো এ মাহফিলে। আত্মার খোরাক লাভের পাশাপাশি এখান থেকে মানুষ লাভ করেছিলো আখেরাতের পুঁজি। মাহফিলে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলাহী বয়ান করেছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ