সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’  

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৮২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৮৫৭ জন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৭টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এইদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবকটি নমুনা নেগেটিভ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ