বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

২ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের রশিদপুর এলাকায় দুই বাসের সংঘর্ষের কারণে বন্ধ থাকার দুই ঘটনা পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

দুই বাসের মধ্যে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২০ জন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অনেক গাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজে অংশ নেয়। উদ্ধার কাজ শেষ হলে প্রায় দুই ঘণ্টা পর সকাল নয়টার দিকে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

সকালের ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু, তার সহকারী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ