বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ময়মনসিংহকে আদর্শ নগরীতে পরিণত করতে চান মেয়র টিটু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেছেন, নতুন সম্প্রসারিত ওর্য়াডসমূহের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। সবার সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে চাই।

গতকাল বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের আরসিসি দ্বারা সড়ক নির্মাণ এবং একটি ঈদগাহ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার, কাউন্সিলর মো. মোস্তফা কামাল, কাউন্সিলর আমিনুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত।

জানা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া থেকে রেলগেইট পর্যন্ত ৬৫০ মিটার, পাগলা বাজার আশরাফ উদ্দিনের বাড়ি থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ মিটার, বয়ড়া তাকওয়াহ মসজিদ থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ এবং ২২ নম্বর ওয়ার্ডের বয়ড়া গফরগাঁও রোড থেকে বটতলা বাজার হয়ে ছালাকান্দি পর্যন্ত ২ কিলোমিটার সড়কের আরসিসি দ্বারা নির্মাণ এবং ছালাকান্দি সমাধানের মোড়ে ঈদগাহ মাঠের উন্নয়নের কাজে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যা আগামী এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ