বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বড়ভাঙ্গা নদীতে শেখ হাসিনা সেতুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দেশরত্ন শেখ হাসিনা সেতু বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছে ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ বাস্তবায়ন পরিষদ। স্মারকলিপিতে যত দ্রুত সম্ভব বালাগঞ্জের বড়ভাঙ্গা নদীতে সেতুর নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন দেশরত্ন শেখ হাসিনা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. হারুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মুহা. আশিক মিয়া, সদস্য সচিব আবুল কাশেম অফিক।

পরে ডাকযোগ স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৮ সালে স্থানীয় উপজেলার পরিষদের অর্থায়নে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যায় নির্ধারণ করে দুইজন মাননীয় সংসদ সদস্যে উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে সেতুর কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু একটি অজ্ঞাত কারণে সেতুর কাজ প্রায় ৩ বছর থেকে বন্ধ রয়েছে।

দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ক্রমান্বয়ে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে রূপান্তরিত হচ্ছে। কিন্ত আমরা বালাগঞ্জবাসী কেন সেই উন্নয়ন থেকে বঞ্চিত?

এই সেতুটি হলে উপজেলার সদরের সাথে বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশ, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। বালাগঞ্জ ও পার্শ্ববর্তী রাজনগর উপজেলার মানুষ এই সেতু দিয়ে সুলতান পুর সড়কে সিলেটের সাথে স্বল্প সময় ও কম খরচে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি বালাগঞ্জসহ পার্শবর্তী বাজারের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। বালাগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রানের দাবী এই সেতুর দ্রুতই বাস্তবায়ন।

উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা সেতু নির্মানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি বালাগঞ্জ বাজারে সর্বস্তরের জনতা সেতু বাস্তবায়নের দাবিতে বিশাল মানববন্ধন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ