বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৮৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৭০৫ জন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫০৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবকটি নমুনা নেগেটিভ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ