বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খালি পেটে যেসব কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুস্থ ও ফিট থাকতে খাবার সবচে’ গুরুত্বপূর্ণ। সময়মতো খাবার খেলে শরীর ঠিক থাকে। আর তা না হলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এছাড়াও, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে শরীরে মেদও বাড়ে। অনেক সময় খালি পেটে কেউ কেউ এমন অনেক কাজ করেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।

আসুন জেনে নেই খালি পেটে যেসব কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এক. খালি পেটে কখনোই ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক নয়। অন্তত বিস্কুট বা মুড়ি খেয়ে এই ওযুধ খাওয়া উচিত। এছাড়া অ্যাসপিরিন, প্যারাসিটামল কিংবা অন্য কোনও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি জাতীয় ওষুধও খালি পেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

দুই. খাবার খাওয়ার ২-৩ ঘণ্টা পর ঘুমোতে যেতেই পারেন, তবে কখনোই ক্ষুধা নিয়ে বা খালি পেটে ঘুমাবেন না। বরং শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেতে পারেন। পেট খালি থাকলে শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়, ফলে ঘুমের সমস্যা হয়।

তিন. খালি পেটে অ্যালকোহল পান করলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যাসিডিটি, বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া, হৃৎপিণ্ড, লিভারের পাশাপাশি কিডনিকেও প্রভাবিত করে।

চার. খালি পেটে শরীরচর্চা করাও ভালো নয়। অনেকেই মনে করেন, খালি পেটে ব্যায়াম করলে হয়তো বেশি ক্যালরি ঝরবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং খালি পেটে শক্তি কম থাকে এবং শরীরচর্চাও ঠিকভাবে করা যায় না।

পাঁচ. খালি পেটে চুইংগাম খেলে তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর ফলে পেটে প্রদাহ হতে পারে। এর থেকে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় এবং খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়ে।

ছয়. অনেকেরই সকালে উঠে কফি খাওয়ার অভ্যাস আছে। কিন্তু খালি পেটে কফি পান করা একেবারেই উচিত নয়। এর ফলে বুক জ্বালা, গ্যাস, অম্বল ও হজমের সমস্যা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ