বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

৩ শর্তে শায়েস্তাগঞ্জে মাওলানা মামুনুল হককে বয়ান করার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারা ইসলাম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩ শর্তে মাহফিলের অনুমতি পেলেন মাওলানা মামুনুল হক।

আজ বুধবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরান বাজার তাফসির মাহফিলে তাকে যোগদানের এ অনুমতি দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করতে বাধা দেয়া হয়েছে সম্প্রতি।

জানা যায়, শায়েস্তাগঞ্জের তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিনে আজ মামুনুল হককে প্রধান অতিথি করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের দেয়া শর্ত তিনটি হলো- সরকারবিরোধী বক্তব্য না দেয়া, ভাস্কর্য নিয়ে কথা না বলা এবং উস্কানিমূলক বক্তব্য না দেয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ও মাহফিল পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল মজিদ। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গতকাল মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ