শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটারের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এই হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেন।

মামলা পিবিআইতে হস্তান্তরের বিষয়টি মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মুহা. আলমগীর হোসেন।

পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ইন্সপেক্টর মোস্তাফিজের নেতৃতে একটি দল মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে ছেলে হত্যা মামলাটি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ