বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি অফিসে ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ বুধবার বেলা ১টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সমর বিজয়া চাকমা (৩৮)। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির নেতা বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারের সঙ্গ কথা বলতে বলতেই সন্ত্রাসীরা তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে।

নুরনবী সরকার বলেন, ঘটনার সময় ইউপি সদস্য সমর বিজয় চাকমা তার সঙ্গে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন। এ সময় দরজার বাইরে দুই-তিন জন উঁকি দিচ্ছিল। এর মধ্যে একজন ভেতরে প্রবেশ করে সমর বিজয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত পালিয়ে যায়।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তিন কক্ষ দূরেই অফিস করেন।

এ বিষয়ে ইউএনও শরিফুল ইসলাম জানান, ওই ইউপি সদস্য প্রকল্পের বিষয়ে কথা বলতেই কার্যালয়ে এসেছিলেন। কিন্তু দুই জন মোটরসাইকেল আরোহী এসে তাকে অফিসেই গুলি করে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান।

তিনি জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। এ সময় ইউপি সদস্যকে গুলিবিদ্ধ ও মৃত অবসস্থায় চেয়ারেই পড়ে থাকতে দেখতে পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ