শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রোজার আগেই হতে পারে পাপুলের আসনে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে রোজার আগেই ভোটগ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন কবিতা খানম।

নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। তাতে বলা হয়, নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্য নন। রায় ঘোষণার দিন গত ২৮ জানুয়ারি থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত চিঠি পেয়েছি। ওই আসনে নির্বাচনের বিষয়ে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, সামনে যেহেতু রোজা আছে। রোজা অবশ্যই বিবেচনায় নেয়া হবে। রোজার সময় সাধারণত কোনো নির্বাচন দেওয়া হয় না। তবে রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিনের সময়সীমা পার হয়ে যায়, সে ক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ