বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদের পাইলিংয়ের স্তম্ভ পড়ে পিরোজপুরে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের নাজিরপুরে মডেল মসজিদের নির্মাণ এলাকায় তার ছিঁড়ে পাইলিং স্তম্ভে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম তরিকুল ইসলাম মল্লিক (৪০)। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের সরোয়ার হোসেন মল্লিকের ছেলে।

এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। তারা হলেন- একই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে মো. হাফিজুর রহমান শেখ (২৫) ও লতিফ শেখের ছেলে মিরাজুল ইসলাম শেখ (৩০)। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার স্টেডিয়ামের পূর্বপাশের মডেল মসজিদ নির্মাণ এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানকার প্রধান নির্মাণ শ্রমিক বলেন, ওই নির্মাণ কাজের পাইলিংয়ের জন্য বসানো স্তম্ভটি শক্ত করে মোটা স্টিলের তার দিয়ে টানা দেওয়া ছিল। পাইলিং বসানোর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের, ঠিকাদারি প্রতিষ্ঠানের নয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মনির হোসেন বলেন, ওই সময় আমরা ৭-৮ জন শ্রমিক সেখানে কাজ করছিলাম। হঠাৎ পাইলিংয়ের কাজে ব্যহৃত স্তম্ভের টানা দেওয়া একটি তার ছিঁড়ে যায়। এতে স্তম্ভটি পূর্বপাশে পড়ে যায়। এসময় ওই স্তম্ভের উপরে কাজে থাকা শ্রমিক তরিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ এইচ এম মোস্তফা কায়সার জানান, গুরুতর আহত শ্রমিককে হাসপাতালে আনা হলে কিছু সময় পড়েই তার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ