শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

প‌রীক্ষার দা‌বিতে সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা৷

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে তারা। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি ৷ এমন হয়রানি মেনে নেয়া যায় না। অবিলম্বে আমাদের চলমান পরীক্ষা নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ