বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের মাহফিলে আসছেন আমিরে হেফাজত আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের মাহফিলে আসছেন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরি। উপস্থিত থাকবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

আগামী ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর (খানকায়ে মাহমূদিয়া) সাইনবাের্ড মাদরাসায় এ ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে।

এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমীর, হাটহাজারী মাদরাসার নাযেমে তা’লীমাত ও শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আরও উপস্থিত থাকবেন, মসজিদুল আকবর কমপ্লেক্সের পরিচালক মুফতী দিলাওয়ার হুসাইন, উজানীর পীর সাহেব মাওলানা আশেকে এলাহী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের শাইখুল হাদীস মাওলানা ইমরান মাজহারী, বেফাক মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।

এ ইসলাহী জোড়ে সভাপতিত্ব করবেন জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর সাইনবাের্ডের প্রতিষ্ঠাতা মুহতামিম ও হযরত ফক্বীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী (রাহ.) এর খলীফা আল্লামা মুফতী শফীকুল ইসলাম।

(যাতায়াত: বাংলাদেশের যে কোন স্থান থেকে ঢাকা যাত্রাবাড়ী-চিটাগাংরােড এর মধ্যবর্তী সাইনবাের্ড মােড় নেমে বিশ্ব রােডের উত্তর পার্শ্বে জামিয়াতু ইবরাহীম মাদরাসা)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ