বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফরিদপুরের কওমি মাদরাসাগুলোকে নিয়ে প্রামাণ্যগ্রন্থ প্রকাশের উদ্যোগ আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর জেলার সকল দাওরায়ে হাদিস মাদরাসা ও উল্লেখযোগ্য মাদরাসার যাবতীয় তথ্য সম্বলিত একটি প্রামাণ্যগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় আলেমগণ।

ফরিদপুরের কয়েকজন উদ্যমী তরুণ আলেম উল্লেখযোগ্য কওমি মাদরাসাগুলো নিয়ে তথ্যভিত্তিক এই প্রামাণ্যগ্রন্থ তৈরির কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ফরিদপুর ঐতিহ্য সংরক্ষণ টিম-উদ্যোক্তা মুফতি বেলায়েত হুসাইন।

তিনি বলেন, ফরিদপুরের দাওরায়ে হাদিস মাদরাসা এবং যেসব মাদরাসায় দাওরায়ে হাদিস নেই কিন্তু বিভিন্ন কারণে উল্লেখযোগ্য অবদান রয়েছে এমন সকল মাদরাসার যাবতীয় তথ্য থাকবে এতে। পত্রপত্রিকায় লেখালেখির সাথে জড়িত রয়েছেন এমনসব তরুণ আলেমের এই উদ্যোগ বাস্তবায়ন হলে সেটি হবে একটি যুগান্তকারী দলিল।

সংশ্লিষ্টরা জানান, কাজটি কঠিনসাধ্য। তবে সবার আন্তরিক সহযোগিতা পেলে এটি সম্পন্ন করা সহজ হবে। উদ্যোক্তাগণ ফরীদপুরের মাদরাসাসমূহকে তাদের মাদরাসার তথ্য এই বইয়ে উল্লেখ করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তারা।

যোগাযোগ- মুফতি বেলায়েত হুসাইন 01778063436, হাফেজ আবরারুল হক, খাবাসপুর মাদরাসা 01745954576, মাওলানা সাইফুল ইসলাম, নগরকান্দা-01617118838। মুফতি হাসীবুল্লাহ সাবীর, বোয়ালমারী 01731100033, আশিক লিমন, বোয়ালমারী 01741813670। ইমেইল: belayethossain9988@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ