বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদের’ হিফজুল কোরআন প্রতিযোগিতা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আঞ্চলিক ইসলামি সংগঠন ‘পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদের’ উদ্যোগ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার মনিপুর বন্দরবাজার সংলগ্ন মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস ও জামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হাফেজ ক্বারী শায়েখ আবুল হক্ব।

সংগঠনটির সভাপতি মুফতি রহমতুল্লা কাসেমী জানান, পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদের উদ্যোগ এই আয়োজনের সকল রকম প্রস্তুতি তারা ইতোমধ্যে সম্পন্ন করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় প্রতিটি হিফজ খানায় তাদের দাওয়াত পৌঁছে দেয়া গেছে। সবকিছু ঠিক থাকলে সুন্দর একটি আয়োজন সকলে উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ্।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ