শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রিমান্ড শেষে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় বিএনপির নয়জন নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ নয়জন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিআরও বলেন, কারাগারে যাওয়া আসামিরা হলেন মশিউর রহমান, রাকিবুল হাসান, তারিকুল, আবুল হোসেন, সাফায়েত হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, সালমান হোসেন ও রাসেল। এর মধ্যে প্রথম পাঁচজন শাহবাগ থানায় করা মামলার আসামি। পরের চারজন রমনা থানায় করা মামলার আসামি।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নয়জন আসামির দুই দিন করে রিমান্ড দেন আদালত। ১৪ ফেব্রুয়ারি একই মামলায় আরও ২৯ জনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নথি থেকে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি। ওই দিন প্রেসক্লাবের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ