শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রাজধানীতে ইশা ছাত্র আন্দোলনের বর্ণমালা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণমালা মিছিল করেছে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর। রোববার ভাাটারার নতুনবাজার, বাঁশতলা থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা অগ্রণী ব্যাংক পর্যন্ত এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন। বিশেষ অতিথি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী।

নগর সভাপতি মুহাম্মাদ আরমান হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদ এর সঞ্চালনায় বর্ণমালা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের নেতারা মাতৃভাষার গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব তুলে ধরে সবজায়গায় বাংলার ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছি। কিন্তু, দুঃখের বিষয়, রক্তে কেনা সেই বাংলাকে আজ অবহেলা করে অফিস, আদালত এবং কলেজ-ভার্সিটিতে ভিনদেশী ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, ৫২-এর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, আজ তাদের স্বজনদের দেখার কেউ নেই। তারা অভাবে ও অনাহারে দিনাতিপাত করছে। সরকারকে এসব পরিবারের প্রতি লক্ষ্য করার আহ্বান জানান তারা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- নগর সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, নগর সহ-সভাপতি মুহাম্মদ কাউসার বিন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মাইদুল হাসান সিয়াম, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ সিরাজী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আবু বকর,কওমি মাদরাসা সম্পাদক আমিন শরীফ, আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজান বিন নজির, সদস্য কাজী মনজুর এ এলাহী রুহিন ও থানা নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ