শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘আমাকে বহিষ্কার করার একরামুল করিম চৌধুরী কে?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমাকে বহিষ্কার করার একরামুল করিম চৌধুরী কে? আমাকে বহিষ্কারের ক্ষমতা নেই তার।’ দল থেকে অব্যাহতি এবং তার দুই ঘণ্টা পর তা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আজ শনিবার রাতে এ কথা বলেন তিনি।

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘তার (একরামুল করিম চৌধুরী) নিজের কমিটির অনুমোদন নেই, আসছে আমাকে বহিষ্কার করতে। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বহিষ্কার, তাহলে আমি তার কথা মাথা পেতে নেব। এ ছাড়া অন্য কারও কথা কিংবা বহিষ্কারে আমার কিছু যায় আসে না।

আমাকে বহিষ্কারের কিছুই নেই। জেলা আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি অবৈধ কমিটি। এই কমিটির অস্তিত্ব নেই। আমাকে বহিষ্কারের ক্ষমতা নেই তাদের। ‘

এর আগে আজ বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মির্জা কাদেরকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ ও সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতির জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়। এর দুই ঘণ্টা না যেতেই সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ