বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যে কারণে মেদভুঁড়ি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেদ বা ভুঁড়ি। অস্বস্তিকর একটি জিনিস। যারা চিকন বা পাতলা তারা অনেকেই মোটা হতে চান। আবার যারা মোটা বা ভুঁড়িওয়ালা তারা নিজেকে স্লিম রাখার জন্য কত কি-ই না করেন।

কিন্তু আসলে আমরা হয়ত অনেকেই জানি না কী কারণে মেদভুঁড়ি বাড়ে। আসুন জেনে নেই, মেদভুঁড়ি বাড়ার উল্লেখযোগ্য কিছু কারণ। মেদভুঁড়ি তথা মোটা হওয়ার সমস্যাটা আগে কেবল পশ্চিমা উন্নত বিশ্বের মানুষেরই একচেটিয়া ব্যাপার ছিল।

কিন্তু আজকাল দেখা যাচ্ছে, মোটা হওয়ার প্রবণতা এশিয়া-আফ্রিকার দরিদ্র মানুষের মধ্যেও কম নয়। অতিরিক্ত খাদ্য গ্রহণই হলো মোটা হওয়ার প্রধান কারণ। ইউরোপ-আমেরিকায় ফাস্টফুড, আইসক্রিম, চকলেট, কোমল পানীয় প্রভৃতি মুখরোচক খাদ্য মোটা হওয়ার প্রধান উপাদান। জেনেটিক্যালি মডিফাইড (জিএম) ফুড আসছে।

ফার্মের মাছ, মুরগির ডিম, দুধে রয়েছে অতিরিক্ত হরমোন, যা অনেক সময় শরীরে মেদ বৃদ্ধিতে সহায়ক। আগে মানুষ ঘরের আঙ্গিনার দুমুঠো শাকসবজি, পুকুরের দুটি পুঁটি মাছ, হাড়জিরজিরে মুরগি খেয়ে দিন কাটাত।

এখন সেই দিন শেষ। আগে গ্রামের মানুষের দিনে ৫-১০ মাইল হেঁটে কাজকর্ম করা ছিল সাধারণ ব্যাপার। এখন ঘর থেকে বের হলেই বাস কিংবা ইজিবাইক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ