বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৭৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ১৮৫ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষায় ৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায় ১৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮২৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ এসেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২৯টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) দুইজনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ সময় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৬ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের করোনা পজিটিভ এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ