বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গিনেস বুকে দ্বিতীয়বারের মতো স্থান পেতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার পার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী।।

'দ্য লংগেস্ট চেইন অব সেফটিপিন' তৈরি করে গিনেস বুকে স্থান করে নেয়া ব্রাহ্মণবাড়িয়ার পার্থ আবারও গিনেস রেকর্ডের পথে। তবে তার এবারের বিষয় স্টেপলার পিন দিয়ে বিশ্বের দীর্ঘতম চেইন তৈরি করা।

পার্থ জানান, তার এই চেইনের দৈর্ঘ্য ১ হাজার ৭৫৪ দশমিক ৯ মিটার বা ৫ হাজার ৭৫৩ ফুট ৫ ইঞ্চি। ২০২০ সালের ৩০ মে স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির আবেদন করেন। একই বছরের ৭ জুলাই আবেদন গ্রহণ করে চেইন তৈরির অনুমতি দেয় গিনেস কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পর গত বছরের ২০ জুলাই থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত টানা ২০৭ দিন স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির কাজ করেছেন। বর্তাতমানে চেইনের জরিপ চলছে। প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছে ভিডিও এবং ছবি।

প্রমাণ সংগ্রহের সময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ প্রোভাইডার মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব এবং ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব হালদার। চেইনটি পরিমাপ করার জন্য সার্ভেয়ার হিসেবে ছিলেন মো. তোফাজ্জল হোসেন মাজহার। চেইন জরিপ কাজ শেষে গিনেস কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য গিনেস ওয়ার্ল্ডে পাঠানো হবে।

গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এটি যাচাই-বাছাই করবে।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের প্রয়াত জগদীশ দেবের ছোট ছেলে পার্থ চন্দ্র দেব। তিনি পড়াশোনার পাশাপাশি ফান্দাউক বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বড়ভাইকে সহযোগিতা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ