সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৮২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ১০৯ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪০৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৯টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ